গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবহর থেকে লিবিয়ায় আটক হওয়া তিন ইতালীয় মানবাধিকারকর্মী অবশেষে মুক্তি পেয়েছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তরা হলেন—দোমেনিকো চেন্ত্রোনে, লিওনার্দা আলবেরিজিয়া এবং মাতিয়াস আলভারেজ রদ্রিগেজ।
প্রায় এক মাস বন্দি থাকার পর তাদের বেনগাজিতে ইতালীয় কনসালের জিম্মায় দেওয়া হয়েছে এবং দ্রুতই তারা নিজ দেশে ফিরবেন বলে জানানো হয়েছে। তারা ‘গ্লোবাল সুমুদ ল্যান্ড কনভয়’-এর সদস্য ছিলেন, যারা মৌরিতানিয়া থেকে সড়কপথে গাজার উদ্দেশে রওনা হয়েছিলেন। একই সময়ে একটি নৌবহরও যাত্রা করেছিল, যা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে।
উল্লেখ্য, লিবিয়ার সিরতে শহরের কাছে এই বহরের ১০ জন সদস্যকে আটক করা হয়েছিল, যারা বিভিন্ন দেশের নাগরিক। যদিও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই মানবাধিকারকর্মীরা দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনপন্থি বিভিন্ন মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
রিপোর্টারের নাম 
























