ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মুখ ঢেকে কথা বললেও কেন লাল কার্ড পাননি বেলিংহাম? ব্যাখ্যা দিল ফিফা

ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহামকে নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কেন তিনি মুখ ঢেকে কথা বলার পরও লাল কার্ড দেখেননি। ঘানার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ডাগআউটের সদস্যদের সঙ্গে তর্কে জড়ান বেলিংহাম। একপর্যায়ে ঘানার ফরোয়ার্ড জর্ডান আইউর সঙ্গে কথা বলার সময় তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন, যা ফিফার নতুন নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ডের কারণ হতে পারত।

চলতি বিশ্বকাপে ফিফা খেলোয়াড়দের আচরণের ওপর কঠোর নজরদারি বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি উত্তপ্ত বা সংঘাতময় পরিস্থিতিতে নিজের মুখ ঢেকে কথা বলেন, তবে রেফারি তাকে মাঠ থেকে বহিষ্কার করতে পারেন। এর আগে তুরস্কের বিপক্ষে ম্যাচে একই অপরাধে লাল কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। তবে বেলিংহামের ক্ষেত্রে ম্যাচ অফিশিয়ালরা মনে করেছেন, জর্ডান আইউর সঙ্গে তার কথোপকথনটি মারমুখী বা আপত্তিকর ছিল না। ফলে ঘটনাটি শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হয়নি।

ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা আগেই স্পষ্ট করেছিলেন যে, সাধারণ বা বন্ধুত্বপূর্ণ আলাপে মুখ ঢাকা কোনো অপরাধ নয়। কেবল রেফারি বা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে আপত্তিকর কিছু গোপন করার চেষ্টা করলেই শাস্তির বিধান কার্যকর হবে। এদিকে, ড্রয়ের ফলে ‘এল’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ঘানা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ আসবে না, নিশ্চিন্তে থাকুন’—বাংলাদেশির ভিডিও ঘিরে গ্রিক গণমাধ্যমে আলোচনা

মুখ ঢেকে কথা বললেও কেন লাল কার্ড পাননি বেলিংহাম? ব্যাখ্যা দিল ফিফা

আপডেট সময় : ০১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬