ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‘হঠাৎ বৃষ্টি’র নতুন রূপে আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’: ২৭ বছর পর নতুন জুটি নিয়ে পর্দায়

জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন নামে ও নতুন রূপে আবারও পর্দায় ফিরছে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ শিরোনামে নির্মিত এই রিমেক ছবিতে জুটি বেঁধেছেন নবীন অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।

ছবিটির গল্পে দেখা যাবে দীপা নামের এক শিক্ষিত বেকার নারীকে, যিনি ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকেন। চাকরির সন্ধানে দীপা ঢাকায় তার বান্ধবী সামিনার বাসায় ওঠেন। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরেও কোনো চাকরি না পেয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফেরার পথে ট্রেনে তার ব্যাগ চুরি হয়ে যায়।

অন্যদিকে, অঞ্জন নামের এক যুবক চাকরির পোস্টিং নিয়ে ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিল। ওই ট্রেনেই সে দীপার ফেলে যাওয়া ব্যাগটি খুঁজে পায়। অনাথ অঞ্জনের শখ হলো বিভিন্ন মানুষের নাম, জন্মদিন, ঠিকানা সংগ্রহ করে তাদের জন্মদিনের কার্ড পাঠানো। অঞ্জন ট্রেনে খুঁজে পাওয়া ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। দীপা ব্যাগটি পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়। এভাবেই তাদের মধ্যে চিঠির আদান-প্রদান চলতে থাকে এবং একসময় তারা কেউ কাউকে না দেখেই একে অপরের প্রেমে পড়ে যায়। এরপরই গল্পের নতুন মোড় নেয়।

উল্লেখ্য, ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’ ছিল যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা। মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

‘হঠাৎ বৃষ্টি’র নতুন রূপে আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’: ২৭ বছর পর নতুন জুটি নিয়ে পর্দায়

আপডেট সময় : ০৬:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬