রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আশিকুল ইসলাম ধ্রুবকে সভাপতি এবং ঢাকা পোস্টের প্রতিবেদক জুবায়ের জিসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার বেলা ৩টায় সংগঠনটির কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফজলুল হক আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহসভাপতি পদে ডেইলি ক্যাম্পাস ও মানবজমিনের প্রতিনিধি মারুফ হোসেন মিশন এবং দৈনিক ইনকিলাবের মিরাজ আফ্রিদি; সহসাধারণ সম্পাদক পদে এনটিভি ও দৈনিক বণিক বার্তার আবু ছালেহ শোয়েব; কোষাধ্যক্ষ পদে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ফজলে রাব্বি পরশ; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি আজাহারুল ইসলাম মীর তুহিন; দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবু বকর অনিক; এবং ক্রীড়া সম্পাদক পদে এশিয়া পোস্টের সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন।
এছাড়াও, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি বিপ্লব উদ্দিন, বাণিজ্য বার্তার প্রতিনিধি সামিয়া আক্তার এবং জাগরণ নিউজের প্রতিনিধি রাফাসান আলম।
ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন মজুমদার, সদ্য বিদায়ী সভাপতি মনির হোসন মাহিন এবং মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত।
নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























