ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে সারা বিশ্ব। প্রিয় দলের পতাকা আর খেলোয়াড়ের জার্সি গায়ে জড়িয়ে তারকারাও মেতে উঠেছেন এই উৎসবে। পাকিস্তানের বিনোদন জগতের শীর্ষ তারকারাও এর ব্যতিক্রম নন। তাদের পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়দের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরব।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ফুটবল বিশ্বকাপে কট্টরভাবে আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির সমর্থক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভক্তদের তালিকায় আরও রয়েছেন হানিয়া আমির, সজল আলি এবং প্রতিভাবান অভিনেতা বিলাল আব্বাস খান।
তবে জনপ্রিয় ড্রামা অ্যাক্টর ফিরোজ খান পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক হলেও তিনি ব্রাজিলকেও সমর্থন করেন। ব্রাজিল সমর্থকদের মধ্যে ফিরোজ খানের সহ-অভিনেতা তারকা সাহার হাশমিও রয়েছেন।
দল সমর্থনের তালিকায় অন্য অভিনেতা-অভিনেত্রীদের চেয়ে অনেকটাই আলাদা পাক সুপার মডেল-অভিনেত্রী মেহউইশ হায়াত। তার প্রিয় দল স্পেন। মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি এই প্রেম তৈরি হয়েছিল বলে জানান তিনি। তারকাদের এই ফুটবল উন্মাদনা তাদের ভক্তদের মাঝেও বাড়তি আনন্দ যোগ করেছে।
রিপোর্টারের নাম 

























