ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‘মানুষের মতো মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য’: অধ্যাপক সায়মা ফেরদৌস

শুধু ভালো জিপিএ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং মানুষের মতো মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য – এমন মন্তব্য করেছেন পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। তিনি বলেন, যে শিক্ষা আমাদের নৈতিকতা শেখাতে পারে না, তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না।

শনিবার (২০ জুন) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সায়মা ফেরদৌস বলেন, জীবনে জিপিএ ৫ মানেই সবকিছু নয়। অনেককে দেখেছি যারা ভালো জিপিএ পেয়েও বেশিদূর এগোতে পারেননি, আবার এমন অনেককে চিনি যারা খুব ভালো জিপিএ না পেয়েও মেধা ও মননে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। তাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ভালো, সৎ ও নীতিবান মানুষ হয়ে দেশকে সেবা করা।

তিনি আরও বলেন, যদি একটি ভুল করার পর অনুশোচনা করতে পারো এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও, তবে তোমাদের কেউ দমাতে পারবে না। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিলেও দেশে ফিরে এসে নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ড. সায়মা শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সামাজিক কাজে নিজেকে জড়িত করার উপর জোর দেন। তিনি বলেন, সামাজিক কাজের মাধ্যমেই সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করা সম্ভব। শিক্ষার্থীরা মানবতার কাজে নিজেকে জড়িত করলে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারবে। শিক্ষা মানে শুধু উপার্জন নয়, সমাজে ভালো কিছু ছড়িয়ে দেওয়াও এর অংশ।

তিনি বাবা-মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, জীবনে যত বড় হও না কেন, বাবা-মাকে তাদের প্রকৃত সম্মান দিতে কখনো ভুল করা যাবে না। এছাড়া, উপার্জন শুরু করার পর থেকেই সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। এই সঞ্চয় বাবা-মা, নিজের ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ।

ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বশির ভুঁইয়া। এছাড়াও অধ্যাপক ড. রেজা হাসান, অধ্যাপক শিপন আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ শাহ জাহান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি ককটেল উদ্ধার, তদন্তে পুলিশ

‘মানুষের মতো মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য’: অধ্যাপক সায়মা ফেরদৌস

আপডেট সময় : ০৭:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬