ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ: দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম।

সাবেক সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে। রঙিন বেলুন ও ফেস্টুনে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। জীবনে সফল হতে হলে বাবা-মা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাদের দোয়া নিতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

গেস্ট অব অনার ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম বলেন, একজন ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি তরুণ প্রজন্মকে সাহস, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান বলেন, ‘সেন্টার অব একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’ স্লোগানকে সামনে রেখে মানসম্মত ও নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রদানের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি ককটেল উদ্ধার, তদন্তে পুলিশ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ: দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান

আপডেট সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬