ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

রাজধানীর ৫৬ খাল দখলমুক্ত করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা প্রতিমন্ত্রীর

রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ৫৬টি খাল অবৈধ দখলমুক্ত করে স্থায়ীভাবে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার মিরপুর ১২ মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নগরবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক, দুর্গন্ধমুক্ত ও সুন্দর ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তরের ২৭টি এবং দক্ষিণের ২৯টি খাল দখলমুক্ত করতে দুইটি কমিটি কাজ করছে। দখলমুক্ত হওয়ার পর খালগুলোর দুই পাশে ডিমারকেশন করে গাইডওয়াল নির্মাণ করা হবে, যাতে এগুলো স্থায়ীভাবে সুরক্ষিত থাকে। তিনি জোর দিয়ে বলেন, ঢাকার খালগুলো সংরক্ষণ করা না গেলে এই নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই নগরবাসীর স্বার্থে খাল পুনরুদ্ধারে সকলের সহযোগিতা জরুরি।

মীর শাহে আলম আরও বলেন, দীর্ঘদিন ধরে খালগুলোর ময়লা-আবর্জনা অপসারণে আন্তরিকতার অভাব ছিল। গত ১৯ বছর ধরে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সরকার নগরবাসীর কল্যাণে প্রতিটি অলিগলি ও খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে, যা অব্যাহত থাকবে। শুধু মুসলিম বাজার খাল থেকেই প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া সম্ভব হবে।

তিনি সতর্ক করে দেন, সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পর যদি কেউ খাল কিংবা বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলে, তাহলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। প্রতিমন্ত্রী দৃঢ়ভাবে জানান, যতদিন সিটি কর্পোরেশন থাকবে, ততদিন ঢাকা শহরের ময়লা-আবর্জনা অপসারণ, খাল-বিল পুনরুদ্ধার, ডিমারকেশন লাইনিং এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

রাজধানীর ৫৬ খাল দখলমুক্ত করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৬:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬