ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ডলার ও সুদের হারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে শক্তিশালী মার্কিন ডলার এবং সুদের হার নিয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের কারণে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে ৪ হাজার ১৭৪.৫০ ডলারে নেমে আসে। একই সময়ে, মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.২ শতাংশ কমে ৪ হাজার ১৯২.৮০ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস রয়টার্সকে জানিয়েছেন, দীর্ঘমেয়াদী উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে। এর ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফেডারেল রিজার্ভের সর্বশেষ পূর্বাভাসে চলতি বছর আরও সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। গোল্ডম্যান স্যাকস ডিসেম্বরের জন্য স্বর্ণের মূল্য পূর্বাভাস কমিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার করেছে, যদিও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজার নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে।

অন্যদিকে, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়। যুদ্ধ শুরুর আগে গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৩০৩ ডলারে পৌঁছালেও সবশেষ শুক্রবার (১২ জুন) তা ৪ হাজার ২৩৫ ডলারে নেমে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে বিনোদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ডলার ও সুদের হারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আপডেট সময় : ০৪:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬