ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাঁশখালীতে হাতি সংরক্ষণ ও সহাবস্থান বৃদ্ধিতে জনসচেতনতামূলক উঠান বৈঠক

চট্টগ্রামের বাঁশখালীতে হাতি সংরক্ষণ এবং মানব-হাতি সহাবস্থান বৃদ্ধিতে জনসচেতনতা বাড়াতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাঁশখালীর পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে হাতি সংরক্ষণ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ইসরাঈল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা মানব-হাতি সংঘাত নিরসন, হাতির আবাসস্থল সংরক্ষণ, বনাঞ্চলে হাতির অবাধ বিচরণ নিশ্চিতকরণ এবং বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা ইসরাঈল হক বলেন, ‘হাতি আমাদের বনাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত বন্যপ্রাণী। জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হাতি সংরক্ষণ অত্যন্ত জরুরি। হাতির চলাচলের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সচেতনতার মাধ্যমে মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় পুঁইছড়ি বিট কর্মকর্তা মো. কামরুল হাছান, ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমান, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সুভাষ চন্দ্র লস্কর, ড্রেসার মো. দিদারুল আলম, বিটের ভিসিএফ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

বাঁশখালীতে হাতি সংরক্ষণ ও সহাবস্থান বৃদ্ধিতে জনসচেতনতামূলক উঠান বৈঠক

আপডেট সময় : ০৪:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬