ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের ঢাকা কলেজ শাখার নতুন নেতৃত্বে মাহমুদ ও আবু জার

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর ঢাকা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) দর্শন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহদীউজ্জামান মাহমুদকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী খন্দকার আবু জারকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী এক বছরের জন্য ২৫ সদস্যের একটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ এই অনুমোদন প্রদান করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহীম আলী জীবন এবং ইয়ামিন গালিব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মেহরাব হোসেন রত্ন ও সুমন ফকির। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানজিম আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সামিউল আফজাল নিশাত। এছাড়াও, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক আঃ মান্নান, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক খন্দকার আফরাদুজ্জামান, দপ্তর সম্পাদক মো: মিজান, সহ-দপ্তর সম্পাদক হাসিবুল হাসান হালিম, মিডিয়া সম্পাদক তানভীর হাসান আলিফ, সহ-মিডিয়া সম্পাদক হাসিবুর রহমান হোসাইন, অর্থ সম্পাদক আল মুমিন লুইস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক ফারহান সাকিব এবং সহ-প্রচার সম্পাদক মোঃ মেরাজ আলী নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন হাসিব হোসাইন, শামীম নেওয়াজ, মোঃ আশরাফুজ্জামান, শাহরিয়ার নিশাত, মোঃ মুশফিক রহমান এবং মোঃ তারেক।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা এবং ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের ঢাকা কলেজ শাখার নতুন নেতৃত্বে মাহমুদ ও আবু জার

আপডেট সময় : ০৪:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬