গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী শনিবার (২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের এক বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানিয়েছে, বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ২০ জুনের এই সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে খুলনা বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদানের জন্য বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























