জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৯ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, সোহানুরের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে গত বছরের শুরুতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদ আলী, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে। আবেদ আলীর ব্যাংক হিসাবে প্রায় ২১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বর্তমানে সোহানুর কারাগারে রয়েছেন এবং শুনানিকালে তাকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়।
রিপোর্টারের নাম 
























