ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সংসদে এমপির ওয়াশিং মেশিন দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর কারা বন্দি তথ্য প্রকাশ

জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চেয়েছেন। বুধবার বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মিজানুর রহমান তার বক্তব্যে সরকারি ফ্ল্যাটের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ফ্ল্যাটের জানালা-দরজায় এখনো পর্দা ঝোলানো হয়নি।

এদিকে একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে। তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

সংসদে এমপির ওয়াশিং মেশিন দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর কারা বন্দি তথ্য প্রকাশ

আপডেট সময় : ০৫:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬