প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে সরকার ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে দেবে। তিনি জোর দিয়ে বলেন যে, বিএনপির রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, যার মূল লক্ষ্য হলো জনগণের ভাগ্যের পরিবর্তন সাধন করা।
বুধবার দুপুর ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যারা এই বাজেটকে ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছেন, তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা জনগণের বন্ধু হতে পারে না। তিনি সংসদে ও সংসদের বাইরে এই বাজেটের বিরোধিতাকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে, প্রধানমন্ত্রী মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেন। তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এরপর মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।
রিপোর্টারের নাম 



















