ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

‘পুশইন বন্ধে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই’: এবি পার্টির সংবাদ সম্মেলন

আমার বাংলাদেশ (এবি) পার্টি দাবি করেছে, ‘পুশইন’ বন্ধে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বুধবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সীমান্ত হত্যা, পুশইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে দলটি এ অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, পুশইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। মঞ্জু বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের ‘কাঁটাতারের রাজনীতি’, সীমান্ত হত্যা ও পুশইনের মতো শত্রুসুলভ কার্যক্রম তুলে ধরার আহ্বান জানান।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কোনো রাষ্ট্রীয় বাহিনী তার অভিবাসী নাগরিককে অন্য দেশের মানুষ বলে জোরপূর্বক সীমান্তের শূন্যরেখায় দিনের পর দিন খোলা আকাশের নিচে বসিয়ে রেখে নির্যাতন করে ঠেলে পাশের দেশে ঢোকানোর মতো অমানবিক আচরণ পৃথিবীতে নেই। তিনি মিয়ানমারের জান্তা সরকারের রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার উদাহরণ টেনে বলেন, কয়েক যুগ ধরে ২০ লাখেরও বেশি শরণার্থীর হৃদয়বিদারক জীবন দেখছে বিশ্ব, কিন্তু তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই।

ফুয়াদ আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সুস্থ ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা ও পুশইনের নীতি বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, তবে তা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তিনি বর্তমান ‘নতজানু পররাষ্ট্রনীতি’ পরিবর্তনের আহ্বান জানিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বাধীন ও কার্যকর পররাষ্ট্রনীতি প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে, এবি পার্টি গত পাঁচ দশকে সীমান্তে নিহত হাজার হাজার বাংলাদেশি নাগরিকের হত্যার বিচার ও ক্ষতিপূরণ এবং সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আধুনিকায়নের দাবি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

‘পুশইন বন্ধে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই’: এবি পার্টির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬