ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

সরকার সম্প্রতি প্রশাসনের উচ্চপর্যায়ে রদবদল এনেছে। এর অংশ হিসেবে ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।

একই প্রজ্ঞাপনে, সরকারি যানবাহন অধিদফতরের (পরিবহন পুল) পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেননকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে। তাকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) বর্তমান মহাপরিচালক (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

আপডেট সময় : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬