ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ইরানকে ‘ঘুষ’ দিয়েছিলেন ওবামা: ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) ঘিরে তেহরানকে কার্যত ‘ঘুষ’ দিয়েছিলেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

ট্রাম্পের ভাষ্যমতে, ওবামা প্রশাসনের আমলে জেসিপিওএ চুক্তির অংশ হিসেবে ইরানকে ১.৭ বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়া হয়েছিল। এই বিপুল পরিমাণ অর্থ একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে ইরানে পাঠানো হয়। ট্রাম্প বলেন, অর্থবাহী বিমানটি তেহরানে পৌঁছানোর পর ইরানিরা এটিকে সাদরে গ্রহণ করে এবং উল্লসিত হয়। তার মতে, ওবামা এভাবে অর্থ দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, যা তিনি নিজে অনুসরণ করেননি।

ইরানের প্রতিক্রিয়া নিয়েও ট্রাম্প কটাক্ষ করেন। তিনি দাবি করেন, ইরানিরা ওবামাকে নিয়ে উপহাস করেছিল এবং তাকে দুর্বল বলে মনে করেছিল।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) বা পরমাণু চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এই চুক্তি শুরু থেকেই ট্রাম্পের সমালোচনার মুখে ছিল এবং ক্ষমতা গ্রহণের পর ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

ইরানকে ‘ঘুষ’ দিয়েছিলেন ওবামা: ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬