ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

হামে বাড়ছে মৃত্যু: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, মোট মৃতের সংখ্যা ৬৬১

দেশে হাম রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬১ জনে। এর মধ্যে ৯৩টি নিশ্চিত হামে আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে এবং বাকি ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন এবং নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন ১১১ জন। সব মিলিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৭ জন।

গত ১৫ মার্চ থেকে ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৮ হাজার ৮৯৫ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৩৪ জন। এছাড়া, সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ৩ জন সিলেট বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। একই সময়ে সন্দেহজনক আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ৪০৬ জন রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যার মধ্যে ৫৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৯৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ৫৭ জন নিশ্চিত হামে এবং ২৩৯ জন সন্দেহজনক হামের উপসর্গে মারা গেছেন। এরপর রাজশাহী বিভাগে দুজন নিশ্চিত হামসহ মোট ৮৯ জন, সিলেটে তিনজনসহ ৭৩ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৭ জন, বরিশালে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে দুজনসহ ৫৫ জন, খুলনাতে হামের উপসর্গে ২৬ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

হামে বাড়ছে মৃত্যু: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, মোট মৃতের সংখ্যা ৬৬১

আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬