ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

প্রতারণার অভিযোগে আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না (২৮)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী-বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোট ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তার টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে কাজ করতেন। তিনি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা পরিচালনা এবং বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে তিনি এই প্রতারণা করতেন। এছাড়া, ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি সূত্র মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান এবং ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় তার প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশনে ‘অঙ্গুলি নির্দেশ’ এক্সপাঞ্জ করার সুযোগ নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রতারণার অভিযোগে আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬