গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হলো। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, যা দেশের স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়াচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যা ছিল ৯৬৬ জন। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জন।
একইভাবে, গত ২৪ ঘণ্টায় ১১১ জনের হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৬৩৪ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে এবং এই সময়ের মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে।
রিপোর্টারের নাম 
























