গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহত রাহাত (১৫) নামের ওই কিশোরের মৃত্যুর পর অভিযুক্ত দুই কিশোর এবং তাদের পরিবারের সদস্যদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে রাহাত (১৫), সাকিব (১৫) এবং রিফাত (১৫)। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবিয়ে ধরে। এতে রাহাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ৮টার দিকে রাহাতের পরিবার ও স্বজনরা বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। তারা বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টারের নাম 

























