মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর দেড়টার দিকে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের শুভ সূচনা করেন।
এর আগে, প্রধানমন্ত্রী সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন। এই কর্মসূচির মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরকারের জনকল্যাণমূলক নীতির অংশ।
রিপোর্টারের নাম 




















