ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ইরানকে ফের সামরিক হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবারও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি চুক্তির শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলার পথ বেছে নিতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইরানের সঙ্গে যে সমঝোতা হয়েছে তা চূড়ান্ত কি না। উত্তরে তিনি স্পষ্ট করে জানান, “না, এটি চূড়ান্ত নয়।”

ট্রাম্প উল্লেখ করেন যে, এটি মূলত একটি ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ বা সমঝোতা স্মারক। তবে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালাতে শুরু করব, তাদের মাথার ওপর বোমা ফেলব।” তিনি আরও যোগ করেন, “যদি তারা ঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা আবারও তাদের ওপর সরাসরি বোমা হামলা চালাব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশনে ‘অঙ্গুলি নির্দেশ’ এক্সপাঞ্জ করার সুযোগ নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইরানকে ফের সামরিক হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৬:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬