ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কুমিল্লায় পারিবারিক কলহে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই খুন

কুমিল্লার তিতাস উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মানিক মিয়া (৪২), তিনি ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মানিক মিয়া ও তার ছোট ভাই রাজিব মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব মিয়া ক্ষিপ্ত হয়ে মানিক মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে তার গলার বাম পাশে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে মানিক মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে পরিবহন ব্যয় সংকটে গুদামে পড়ে আছে ৩৪০ টন চাল, খাদ্য সহায়তা থেকে বঞ্চিত শত শত পরিবার

কুমিল্লায় পারিবারিক কলহে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই খুন

আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬