প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সৌন্দর্যবর্ধনসহ ফলদ ও বনজ তিন লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকার পরিবেশের উন্নয়ন ও সবুজায়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
শনিবার দুপুরে ছাদুরারপুল এলাকায় রাস্তার দু’ধারে কৃষ্ণচূড়া, জাড়ুল ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েমসহ সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিগণ। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।
রিপোর্টারের নাম 

























