ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জাল সনদে শিক্ষকতা: তারাগঞ্জে গ্রেপ্তার মাদরাসা প্রভাষক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাল সনদে চাকরি করার অভিযোগে আজিজুর রহমান নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুর রহমান তারাগঞ্জ কামিল মাদরাসায় আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আজিজুর রহমানের শিক্ষাগত ও নিয়োগ সংক্রান্ত সনদের বৈধতা নিয়ে দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর তদন্তে তার সনদের জালিয়াতি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে রংপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের পরোয়ানা মূলে তাকে আটক করে যথাযথ আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে শিক্ষকতা পেশায় নিযুক্ত হওয়ার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

জাল সনদে শিক্ষকতা: তারাগঞ্জে গ্রেপ্তার মাদরাসা প্রভাষক

আপডেট সময় : ১০:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬