ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নবাবগঞ্জে ট্রলি চাপায় কিশোর চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় মিলন মিয়া নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর পীরদহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের বাহারুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন মিয়া তার বাড়ির পাশে রাখা শ্যালো ইঞ্জিনের ট্রলিটি বের করার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি একটি আমগাছের সাথে ধাক্কা খায় এবং মিলন ট্রলি ও গাছের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

নবাবগঞ্জে ট্রলি চাপায় কিশোর চালকের মৃত্যু

আপডেট সময় : ১২:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬