ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মেসিকে নিয়ে সতর্কবার্তা: দেম্বেলের চোখে বিশ্বসেরা ফরোয়ার্ড

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা প্রত্যাশী দলগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক সতীর্থ মেসির ভূয়সী প্রশংসা করে দেম্বেলে বলেন, বয়স ৩৮ হলেও মেসি এখনো বিশ্বফুটবলের সবচেয়ে ভয়ংকর খেলোয়াড়দের একজন।

দেম্বেলে বলেন, ‘মেসি আমার দেখা সেরা ফুটবলার। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় সে। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। বয়স বাড়লেও তার পায়ের জাদু একটুও কমেনি। আমাদের অবশ্যই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে; কারণ সে আবারও বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে।’

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। সেই স্মৃতি এখনো ফরাসি ফুটবলে আলোচিত বিষয়। তবে দেম্বেলের মতে, চার বছর আগের সেই হতাশা এখন নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে দলকে। তিনি বলেন, ‘ফাইনালে হারাটা অবশ্যই কষ্টের ছিল। কিন্তু দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে। আমাদের দলেও পরিবর্তন এসেছে, আর্জেন্টিনা দলেও এসেছে। তবে কাতারের সেই স্মৃতি এখন আমাদের আরো ভালো করার প্রেরণা হিসেবে কাজ করছে।’

সাক্ষাৎকারে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও কথা বলেন দেম্বেলে। সাম্প্রতিক সময়ে নেতৃত্ব এবং মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়া এই ফরোয়ার্ডের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি। দেম্বেলের ভাষায়, ‘কিলিয়ানের প্রতি অনেক সময় অন্যায় করা হয়। সমালোচনার মাত্রা তার ক্ষেত্রে অনেক বেশি। অথচ সে একজন অসাধারণ ফুটবলার এবং মাঠের বাইরেও দুর্দান্ত মানুষ। শুধু সে কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকেই ছোট বিষয়কে বড় করে দেখে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র চোখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব

মেসিকে নিয়ে সতর্কবার্তা: দেম্বেলের চোখে বিশ্বসেরা ফরোয়ার্ড

আপডেট সময় : ১০:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬