ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

রংপুরে রেকর্ড বৃষ্টিতে ডুবল নগরী, পানিবন্দি ১৫ হাজার পরিবার

রংপুরে মাত্র পাঁচ ঘণ্টার রেকর্ড বৃষ্টিপাতে নগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এতে অন্তত ৪০টি পাড়া-মহল্লার প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

টানা বর্ষণে নগরীর প্রধান সড়কগুলোসহ গুরুত্বপূর্ণ এলাকা যেমন— লালবাগ, ধাপ, নিউ জুম্মাপাড়া এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দেড় থেকে দুই ফুট পানি জমেছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে মাস্টারপাড়া, কামারপাড়া, বাবু খাঁ ও গনেশপুর এলাকার অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় পানি সরছে না, ফলে স্থাবর সম্পদ ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

রংপুরে রেকর্ড বৃষ্টিতে ডুবল নগরী, পানিবন্দি ১৫ হাজার পরিবার

আপডেট সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬