ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সরকার জনগণের নয়, ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যায়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান বলেছেন, ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের সরকার নয়। এই সরকার নিজেদের অনেক কিছু দিতে পারলেও জনগণকে কিছুই দিতে পারবে না, যা গত তিন মাসে প্রমাণিত হয়েছে। তিনি অভিযোগ করেন, একসময় বলা হতো সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। এখন বলা হচ্ছে সবাই খারাপ, শুধু প্রধানমন্ত্রী ভালো। মূলত ফ্যাসিস্ট আমলের দেখানো পথেই এই সরকার হাঁটছে এবং তারা জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারবে না।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার দুপুর ১২টা থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে জামায়াতে ইসলামী, এনসিপি, জাগপা, এলডিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা লালদিঘির ময়দানে আসতে থাকেন। বিকেল তিনটার আগেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানিয়ে নানা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশকে ঘিরে লালদিঘি ও এর আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এসময় জামায়াত আমির সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ভালো করেন আমরা প্রশংসা করব। কিন্তু ভুল করলে বা খারাপ করলে অবশ্যই সমালোচনা করব। আপনাদের সময় খুবই সীমিত। এই সীমিত সময়ে যদি পরিবর্তন হয়ে যান তাহলে আপনাদের অভিনন্দন জানাব। আর না হলে আপনাদের বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, তিনি বলেছেন, মদ, সিগারেটের দাম বাড়ায় বিরোধী দল বাজেটকে স্বাগত না জানিয়ে সমালোচনা করছে। মূলত মদের দাম বাড়ায় নয়, তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করছি আমরা। প্রয়োজনে রাজপথেও নামব। তিনি যা বলেছেন, তা সম্পূর্ণ ভুয়া।

জামায়াত আমির আরও বলেন, গণভোটের গণরায় সরকারকে অবশ্যই মানতে হবে। সরকার সংসদে বলে, তাদেরকে ৫১ শতাংশ ভোটে জনগণ ক্ষমতায় পাঠিয়েছে। তারা ৫১ শতাংশ দেখলেও তার চেয়ে বেশি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বুঝেন না, দেখেনও না। তাদেরকে কিভাবে দেখাতে হয়, সেটি জনগণ জানে। যেভাবে ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে জনগণ তাদের বাধ্য করেছিল, প্রয়োজনে গণভোটের রায় বাস্তবায়নেও জনগণকে একই শক্তি প্রয়োগ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র চোখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব

সরকার জনগণের নয়, ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যায়: জামায়াত আমির

আপডেট সময় : ১০:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬