ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ, কুড়িগ্রামে যুবক আটক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে মাইদুল ইসলাম (মানিক) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি একই গ্রামের বকশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাইদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, শনিবার (২৩ মে) সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ, কুড়িগ্রামে যুবক আটক

আপডেট সময় : ১০:১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬