ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ: চলছে উদ্ধার অভিযান

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

নিখোঁজ দুই ভাই হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন, বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে শাওন, সাব্বির এবং তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যায়। এ সময় বন্ধু মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা ধরলা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।

স্থানীয় মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া জানান, দুপুরে গোসল করতে নেমেই দুর্ঘটনার শিকার হয় ওই দুই ভাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ: চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় : ০৯:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬