ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার দিবা ও নৈশ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও স্থানীয় সাধারণ মানুষ। শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, বিএনপির প্রবীণ নেতা কাজী নিজাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

বক্তারা বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলার আন্ধারীঝাড় এলাকায় একটি বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় সীমান্তবর্তী এই উপজেলার মানুষের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বক্তারা অবিলম্বে বাস সার্ভিস পুনরায় চালুর জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র চোখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব

ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

আপডেট সময় : ১০:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬