ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে মানবিকতা ও দায়িত্ববোধ অপরিহার্য: চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কেবল অবকাঠামোগত উন্নয়ন বা প্রযুক্তিগত অগ্রগতি যথেষ্ট নয়, বরং মানুষের বিবেক, মানবিকতা ও মূল্যবোধের জাগরণও অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন যে, শিক্ষক, কর্মকর্তা বা অভিভাবক হিসেবে নয়, বরং মানুষ হিসেবে প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগে মানুষের শ্রেষ্ঠত্ব তার মানবতা, নৈতিকতা ও দায়িত্ববোধেই নিহিত।

শনিবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিংয়ের ভূমিকা’ শীর্ষক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার আয়োজনে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, বর্তমান সমাজে মানুষ প্রতিনিয়ত প্রতিযোগিতার মধ্যে ছুটছে, কিন্তু এই প্রতিযোগিতায় আমরা প্রায়শই নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারিয়ে ফেলছি। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদ-পদবি নয়, বরং তার মানবিক সত্তা।

জেলা প্রশাসক রবার্ট ব্যাডেন-পাওয়েলের স্কাউট আন্দোলনের ইতিহাস উল্লেখ করে বলেন, যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে দায়িত্বশীল ও বিবেকবান মানুষ তৈরির লক্ষ্য থেকেই স্কাউটিংয়ের যাত্রা শুরু হয়েছিল এবং আজও সেই দর্শন সমানভাবে প্রাসঙ্গিক। তিনি আইনস্টাইনের একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, পৃথিবী খারাপ মানুষের কারণে নয়, বরং ভালো মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে ধ্বংসের দিকে এগিয়ে যায়।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা কেবল বই থেকে শিক্ষা নেয় না, তারা তাদের শিক্ষকদের জীবনাচরণও অনুসরণ করে। তাই শিক্ষকদের নিজেদের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে আদর্শ স্থাপন করতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ বা ডিগ্রি অর্জন নয়; বরং বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র চোখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব

নতুন বাংলাদেশ গড়তে মানবিকতা ও দায়িত্ববোধ অপরিহার্য: চট্টগ্রাম ডিসি

আপডেট সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬