ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ক্ষমতার অপব্যবহার ও লোভ পরিহারের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের প্রতি ক্ষমতা পেয়ে কোনো ধরনের লোভের দিকে দৃষ্টি না দেওয়ার এবং অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলের নির্বাচিত সংসদ সদস্যরাও এ বিষয়ে সদা সতর্ক থাকবেন এবং কোনো প্রকার হাট-বাজার ইজারা, বালুমহলের সুবিধা বা এ ধরনের কোনো সুযোগ গ্রহণ করবেন না।

গত বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর শহীদ আবদুল মালেক অডিটোরিয়ামে শুরু হওয়া তিন দিনব্যাপী কেন্দ্রীয় শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাশিবিরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত উপজেলা ও থানা আমিররা অংশগ্রহণ করেন। ডা. শফিকুর রহমান বলেন, সংসদে দলের অবস্থান থেকে তারা ইতিবাচক রাজনীতি, গঠনমূলক সমালোচনা এবং একটি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করবেন।

তিনি উপজেলা ও থানা আমিরদের উদ্দেশে বলেন, নিজ নিজ এলাকায় নির্বাচিত জামায়াত সংসদ সদস্যদের সহযোগিতা করা এবং তাদের কার্যক্রমের প্রতি নজর রাখা দায়িত্বশীলদের কর্তব্য। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী একটি দীর্ঘ ও ত্যাগী প্রক্রিয়ার মাধ্যমে আজকের অবস্থানে এসেছে। সংগঠনের দায়িত্বশীলদের কথা ও কাজে মিল রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, উপজেলা/থানা আমিররা সংগঠনের ইঞ্জিনের মতো কাজ করেন; তাদের সঠিক সময়ে পরামর্শভিত্তিক সিদ্ধান্তই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।

জামায়াত আমির আরও বলেন, জামায়াতে ইসলামী ভারতীয় উপমহাদেশে কাজ করছে এবং বাংলাদেশ অধ্যায়ে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। সংগঠনের সূচনালগ্ন থেকেই একটি নীতি অনুসরণ করা হচ্ছে – সমালোচকদের সঙ্গে অযথা বিতর্কে না জড়িয়ে নিজেদের কাজকে সামনে এগিয়ে নেওয়া। একান্ত কোনো ভুল বোঝাবুঝি হলে যৌক্তিক জবাব দেওয়া হবে। তিনি বিশ্বাস করেন, দেশের মানুষ জামায়াতের জনশক্তির আচরণ পর্যবেক্ষণ করবে এবং অন্যান্য দলের সঙ্গে তুলনা করে একটি ইতিবাচক ধারণা তৈরি করবে, যা সংগঠনের প্রতি মানুষের আস্থা বাড়াবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র চোখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব

ক্ষমতার অপব্যবহার ও লোভ পরিহারের আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ১০:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬