ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শিবির নেতার ‘গুম’ প্রচারণার প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুম’ সংক্রান্ত যে প্রচারণা চালানো হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে। একই সাথে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছে দলটি। শনিবার (১৩ জুন) বিকেলে দাউদকান্দির গৌরীপুর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। তিনি দাবি করেন, শিবির নেতা জিসানের নিখোঁজ হওয়ার ঘটনাকে ‘গুম’ হিসেবে প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হয়েছে এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও ঘটনার বাস্তবতা থেকে প্রতীয়মান হয়েছে যে, ব্যক্তিগত ও আইনগত জটিলতার কারণেই জিসান আত্মগোপনে ছিলেন এবং এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

মো. আসিফ কবির অভিযোগ করেন, কোনো ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের আগেই সেটিকে ‘গুম’ হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের প্রচারণা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী এবং এটি প্রকৃত মানবাধিকার ইস্যুগুলোকেও প্রশ্নবিদ্ধ করে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয় যে, ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের আড়ালে নারী নির্যাতন, ধর্ষণ, প্রতারণা বা সহিংসতার মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি, অপপ্রচার চালিয়ে দাউদকান্দি মডেল থানা ঘেরাওয়ের মতো কর্মসূচিতে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের প্রতি যেকোনো বিষয়ে মন্তব্য বা অবস্থান নেওয়ার আগে তথ্য-প্রমাণ যাচাই করার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন খন্দকার এবং গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ চৌধুরীও বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র চোখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব

শিবির নেতার ‘গুম’ প্রচারণার প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬