বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম (বিএনএসবি)’র ৪৮তম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট (সিইআইটিসি)’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা গত ১৩ মার্চ শনিবার পাহাড়তলীস্থ ট্রাস্টের ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। বিএনএসবি’র আজীবন সদস্য এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনএসবি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিইআইটিসি’র ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী। বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান শাহিদী। সভায় সমিতির সদস্য, আজীবন সদস্য, ট্রাস্ট বোর্ডের সদস্য এবং হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় চক্ষু চিকিৎসা সেবাকে আরও বিস্তৃত করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এই সেবা আরও সহজে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর লক্ষ লক্ষ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে, যা একটি বিশাল কর্মযজ্ঞ। সকলের আন্তরিক সহযোগিতা এই কাজকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন এবং যোগ্য হাতে এর হাল ধরে রেখেছেন, তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বিগত দিনের সৎ, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সোমা রানী রায়, অপটোমেট্রিস্ট মো. আনোয়ার হোসেন এবং মেইনটেনান্স হেলপার মো. শহীদদুল ইসলামকে মনোগ্রাম খচিত ক্রেস্ট এবং প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। পরিশেষে আলহাজ্ব এস.জোহা চৌধুরীর সমাপণী ভাষণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টারের নাম 

























