ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী চত্বরে এই ঘটনা ঘটে। নিহত নেতার নাম মাসুদ চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম খালেক চৌধুরীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে রাউজান থানায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মাসুদ চৌধুরীকে গুলি করার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুরের পর যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, সড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬