জুলাই মাসের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় সাড়ে ৪ লাখ স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এই লক্ষ্যে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে এবং আগামী মাসেই প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে এই ড্রেস বিতরণ করা হবে। জুলাই মাসের পর থেকে একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েদের জন্য জুতা, মোজা, প্যান্ট-শার্ট, সেলোয়ার-কামিজ এবং স্কুল ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 



















