চট্টগ্রামের লালদীঘি ময়দানে গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হলে বিরতি ঘোষণা করা হয় এবং আজান দেওয়া হয়। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ নামাজের জন্য এই বিরতির ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বর্তমান সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু।’ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে মনে হয় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নন বরং তিনি দিল্লির মুখ্যমন্ত্রী।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘শহীদ ওসমান হাদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। আর আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না তা হবে না।’ এর আগে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান।
রিপোর্টারের নাম 






















