ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বকাপের উন্মাদনা: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ও সমর্থকদের আনন্দ-উল্লাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা আজ (বৃহস্পতিবার) উঠছে। এ নিয়ে সারা দেশের শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। সমর্থকরা তাদের প্রিয় দল, বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টাঙিয়ে, ব্যানারসহ শোভাযাত্রা বের করে এবং নেচে-গেয়ে বিশ্বকাপকে স্বাগত জানাচ্ছেন। অনেক জায়গায় প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হচ্ছে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফুটবল বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে। ৯টি ইউনিয়নের রাস্তাঘাট, বাজার, গাছ, বাড়ির ছাদ, বাঁশের খুঁটি, পুকুর এবং কৃষিজমিতে প্রিয় দলের পতাকা টানানো হয়েছে। প্রিয় দলের জার্সি পরিধান করে অনেককে ঘুরে বেড়াতে দেখা গেছে। উপজেলার বড়হাতিয়া ও আধুনগর ইউনিয়নের সীমান্তবর্তী বেপারী পাড়ায় প্রায় ছয়শ মিটার জায়গা জুড়ে সড়কের দুপাশে সারিবদ্ধভাবে ব্রাজিল ও আর্জেন্টিনার কয়েক শতাধিক পতাকা লাগানো হয়েছে। প্রিয় দলের প্রতি এমন ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে পথচারীদের চোখ আটকে যাচ্ছে এবং অনেকেই গাড়ি থামিয়ে ছবি তুলছেন ও ভিডিও ধারণ করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিশ্বকাপে এলাকার তরুণরা মিলে নিজেদের প্রিয় দলের পতাকা লাগানোর এ উদ্যোগ গ্রহণ করে থাকেন। এলাকার প্রবাসী ভাইয়েরাও এতে অর্থায়ন করেন। তাদের এলাকায় ব্রাজিল সমর্থকের সংখ্যা বেশি। তবে বেশ কিছু দিন ধরে পতাকা চুরি হয়ে যাচ্ছে, তাই চুরি ঠেকাতে ইতোমধ্যে তিনটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বড়হাতিয়া ইউনিয়নের এক আর্জেন্টিনা সমর্থক নাজিম উদ্দিন বলেন, বিশ্বকাপ এলেই ফুটবল খেলা নিয়ে এলাকায় বিভিন্ন দলের সমর্থক তাদের প্রিয় দলের পতাকা টানানো ও জার্সি পরতে দেখা যায়। দল যার যার হলেও আমরা সবাই একযোগে আনন্দ করি। আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়দের খেলা আমার ভালো লাগে, তাই আমি তাদের পছন্দ করি।

ব্রাজিল সমর্থক কাইছাট বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের এলাকায় আর্জেন্টিনা দলের চেয়ে ব্রাজিল সমর্থক বেশি। আমরা যে দলেই পছন্দ করি না কেন, সবাই মিলেমিশে একসঙ্গে বসে খেলা উপভোগ করে থাকি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, বিশ্বকাপ ফুটবলের পর্দা আজ বৃহস্পতিবার উঠছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এটিই প্রথম বিশ্বকাপ। আকার ও আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ, যেখানে রেকর্ড ৪৮ দল অংশগ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

বিশ্বকাপের উন্মাদনা: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ও সমর্থকদের আনন্দ-উল্লাস

আপডেট সময় : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬