ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪: দক্ষিণ লেবাননে উত্তেজনা

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদশিত শহরের ইয়াসিন পোলট্রি ফার্মে চালানো একটি বিমান হামলায় খামারের মালিক ইমাদ আহমদ ইয়াসিন নিহত হন। অন্যদিকে, হাবোশ শহরের আল-শরিফা এলাকায় নিজের বাড়ির সামনে ড্রোন হামলায় ওসামা হাসান আল-খালেদ নামে ১৬ বছর বয়সী এক কিশোর প্রাণ হারায়।

এছাড়াও, আজ ভোরে কাফর রুমান শহরের আল-মার্জ এলাকায় আরেকটি ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছে। একই সময়ে নাবাতিয়াহ শহর, কাফর সির ও সির আল-গারবিয়ার মধ্যবর্তী এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। জেবচিত শহরেও দফায় দফায় কামান থেকে গোলাবর্ষণ করা হয়। মানসুরি এবং মাজদাল জৌন শহরের সীমান্তবর্তী এলাকাগুলোও ইসরাইলি গোলার লক্ষ্যবস্তু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টাকার বেতন আর এক সমুদ্র উদারতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজানা মানবিক দিক

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪: দক্ষিণ লেবাননে উত্তেজনা

আপডেট সময় : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬