ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করতে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইসরায়েল এবং এর প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাবেক প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। সম্প্রতি এক ওয়েবিনারে তিনি এই প্রস্তাব দেন।
ম্যাকেঞ্জি বিশেষভাবে কাতারের আল-উদিদ সামরিক ঘাঁটির অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কৌশলগতভাবে ইরানের এত কাছাকাছি সদর দফতর রাখা নিরাপদ নয়। তিনি জানান, ২০২২ সালেই তিনি বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন যে কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানি হামলার মুখে চরম ঝুঁকিপূর্ণ। তাই মার্কিন সামরিক সক্ষমতা রক্ষায় এগুলোকে ইসরায়েল বা মিসরের মতো পশ্চিমের দেশগুলোতে ছড়িয়ে দেওয়া উচিত।
সাবেক এই সামরিক কর্মকর্তার মতে, বর্তমান ঘাঁটি ব্যবস্থাটি মূলত স্নায়ুযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে তৈরি, যা বর্তমান সময়ের রণকৌশল ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও বাইডেন প্রশাসন ইতিপূর্বে এই প্রস্তাব নাকচ করে দিয়েছিল, তবে ম্যাকেঞ্জি মনে করেন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান পুনর্গঠন করা এখন সময়ের দাবি।
রিপোর্টারের নাম 























