ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের উত্তরপ্রদেশের কানপুর দেহাত এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রীকে তালাক দিয়ে নিজের শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সুবাদে শাশুড়ির সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের বিষয়ে শাশুড়িরও কোনো আপত্তি ছিল না। শেষ পর্যন্ত সামাজিক লোকলজ্জা ও পারিবারিক আপত্তির তোয়াক্কা না করে তারা আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি আদালত প্রাঙ্গণে গলায় মালা পরে দাঁড়িয়ে আছেন এবং তাদের হাতে বিয়ের আইনি নথিপত্র রয়েছে। ভিডিওতে তারা নিজেদের সম্পর্কের আইনি স্বীকৃতি পাওয়ার দাবি জানান। এই ঘটনা নিয়ে অনলাইনে নানা তর্ক-বিতর্ক চললেও এখন পর্যন্ত স্থানীয় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টাকার বেতন আর এক সমুদ্র উদারতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজানা মানবিক দিক

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০২:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬