ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবারের এই ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ‘অ্যাপাচে’ মডেলের। এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনায় পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউস বা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। উল্লেখ্য, গত কয়েক মাসে ওই অঞ্চলে ড্রোন ও যুদ্ধবিমান বিধ্বংসের ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পর যুক্তরাষ্ট্রের কোনো শক্তিশালী অ্যাপাচে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল।
রিপোর্টারের নাম 























