ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চললেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি এই আলোচনার শর্তগুলোকে ‘অযৌক্তিক ও অপমানজনক’ হিসেবে আখ্যায়িত করেছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত থাকা অবস্থায় কেবল একতরফাভাবে হামলা বন্ধের প্রস্তাব তারা মানতে নারাজ। এর বদলে তারা যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে।
সাম্প্রতিক লড়াইয়ে হিজবুল্লাহর সামরিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৪ সালের যুদ্ধের তুলনায় বর্তমানে তাদের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক। অতীতে যোগাযোগ ব্যবস্থায় যে ত্রুটিগুলো ছিল, তা কাটিয়ে উঠে তারা এখন মাঠপর্যায়ের ইউনিটের সঙ্গে সদরদপ্তরের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করেছে। এমনকি তীব্র হামলার মুখেও তাদের চেইন অব কমান্ড অটুট রয়েছে।
নতুন এই রণকৌশলে হিজবুল্লাহ এখন সংখ্যার চেয়ে যোগ্যতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তারা তরুণ ও দক্ষ কমান্ডারদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে এবং মাঠপর্যায়ের ইউনিটগুলোকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছে। ড্রোন প্রযুক্তি এবং ছোট বিশেষায়িত ইউনিটের ওপর নির্ভর করে তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে এক নমনীয় ও কার্যকর যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে।
রিপোর্টারের নাম 























