ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাহায্য সংস্থা নিষিদ্ধ করায় ইসরায়েলের বিরুদ্ধে ২০ দেশের যৌথ নিন্দা

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নতুন বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের ২০টি দেশ। অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরোপের ১৮টি দেশের সমন্বয়ে গঠিত এই জোট এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রতি ইসরায়েলের একটি বিতর্কিত আইনের কারণে প্রায় ৩৭টি আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে তাদের কার্যক্রম বন্ধ করতে হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছিল, এসব সংস্থাকে তাদের কর্মীদের তালিকা জমা দিতে হবে। তবে নিরাপত্তা ও নীতিগত কারণে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন এবং ডক্টরস উইদাউট বর্ডারস-এর মতো সংস্থাগুলো তা দিতে অস্বীকৃতি জানায়। এর ফলে তাদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে ইসরায়েলের সর্বোচ্চ আদালত।

যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাবে। বর্তমানে গাজার বিশাল জনগোষ্ঠী পানি, চিকিৎসা ও খাদ্যের জন্য এই সংস্থাগুলোর ওপর নির্ভরশীল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমলাতান্ত্রিক জটিলতা ও সীমান্ত পারাপারে বাধার কারণে এমনিতেই সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তার ওপর এই নতুন আইন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দেশগুলো ইসরায়েলকে এই আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টাকার বেতন আর এক সমুদ্র উদারতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজানা মানবিক দিক

সাহায্য সংস্থা নিষিদ্ধ করায় ইসরায়েলের বিরুদ্ধে ২০ দেশের যৌথ নিন্দা

আপডেট সময় : ১০:০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬