ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বগুড়ায় মামলার তদন্ত শেষে ফেরার পথে এসআইকে ছুরিকাঘাত, গুরুত্বপূর্ণ নথি ছিনতাইয়ের চেষ্টা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফেরার পথে এসআই মইনুল ইসলামের পথ রোধ করে কয়েকজন দুর্বৃত্ত। তারা তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মইনুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

বগুড়ায় মামলার তদন্ত শেষে ফেরার পথে এসআইকে ছুরিকাঘাত, গুরুত্বপূর্ণ নথি ছিনতাইয়ের চেষ্টা

আপডেট সময় : ০৫:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬