দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গজনিত কারণে আরও আটটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৯৪৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন, যা গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত মোট ৯ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে।
গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। এই সময়ের মধ্যে ৬৩ হাজার ১৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আট জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত মোট ৫৪৭ শিশুর মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















